• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন / ১৬০
ফরিদপুরের চরভদ্রাসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আজ মঙ্গলবার দুপুর ১টায় চরভদ্রাসন মিনি কনফারেন্স হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়, সিনিয়র সহকারী সচিব জেসমিন সুলতানা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও নির্বাচনী মনিটরিং ব্যবস্থা সম্পর্কে মতবিনিময় সভায় বিস্তারিত তথ্য তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়, সিনিয়র সহকারী সচিব জেসমিন সুলতানা বলেন নিবার্চনের দিন বিশেষ করে ভোট গণনা চলাকালে বিদ্যুৎ এর সঞ্চালন ব্যবস্থা কোন রকমে বিঘ্ন সৃষ্টি হলে তার বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং সেই সাথে নিবার্চন সংশ্লিষ্ট সব ধরনের সব প্রস্তুতি গ্রহণ ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস এজিএম হাবিবুল্লাহ জনি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ খান, গাজীর টেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী, সাংবাদিক মেজবাহ উদ্দিন, লিয়াকত আলী, মোস্তাফিজুর রহমান এবং সাইফুর রহমান সহ অন্যান্যরা।