• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উৎযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন / ১০৫
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উৎযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা ফায়ার সার্ভিস এর চৌকশ দল দুর্যোগ মোকাবেলায় তাদের বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করে।

“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গরব” এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন।

উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মুর্তজা ফকির, সাংবাদিক মেজবাহউদ্দিন, আব্দুস সালাম, আবদুস সবুর কাজল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিনআক্তার, তথ্য আপা মনিকা বসু ও গাজীর টেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী সহ অন্যান্য কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট চরভদ্রাসন এর সদস্যবৃন্দ।

বক্তারা দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে চরভদ্রাসন সদর বাজারে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে লোহারটেক কোলে অবস্থিত ঘাটলাটি সংস্কার করে ওই স্থানে পর্যাপ্ত পানি ধারণের উপযোগী করে তোলার পাশাপাশি দ্রুত একটি ময়লার ভাগাড় নির্মাণের উপর তাগিদ প্রদান করেন। এছাড়া চরালাঞ্চল সহ বিভিন্ন নদীঘাট এলাকায় বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন করার জন্য প্রস্তাব রাখেন।