• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জব্দকৃত নিষিদ্ধ চায়না জাল ধ্বংস


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন / ১৪৯
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জব্দকৃত নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে পুড়িয়ে ১২টি নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করা হয়েছে। যাহার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারের উপস্থিতিতে নিষিদ্ধ এ জালগুলো আগুনে পোড়ানো হয়। জানা যায়, কলাবাড়ী ইউনিয়নের রামনগর বিলে দুপুরে অভিযান চালিয়ে স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় এসব চায়না জাল জব্দ করে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাজাহান সিরাজ বলেন- নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।