• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভালুকা পৌর সভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন / ১০৬
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভালুকা পৌর সভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ এক মাস সিয়াম সাধনা আর আত্মশুদ্ধির মধ্যে বছর ঘুরে ফিরে এলো মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর।

ভালুকা উপজেলার সর্বস্তরের জনগণ সহ পৌর সভার ৯নং ওয়ার্ডের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভালুকা পৌর বিএনপির কর্মী ও পৌর সভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক।

মোঃ ফজলুল হক এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তাই সকলকে আমার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদের এই আনন্দ ঘন সময়টাতে ধনী গরীব ভেদাভেদ না রেখে সবার মাঝে সমানভাবে ঈদের আনন্দ বর্ষিত হোক সেই প্রত্যাশা করেন মোঃ ফজলুল হক।