• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৮:২৭ অপরাহ্ন /
গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় চৌর্যবৃত্তি প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক সফটওয়্যার টার্নিটিনের ব্যবহার শুরু করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। টার্নিটিন সফটওয়ারের ব্যবহার এমন একটি আন্তর্জাতিক মানের অনলাইন চৌর্যবৃত্তি শনাক্তকরণ ব্যবস্থা, যার মাধ্যমে গবেষণাপত্র, অ্যাসাইনমেন্ট কিংবা যেকোনো একাডেমিক লেখার মৌলিকতা সহজেই যাচাই করা সম্ভব। কোনো ডকুমেন্ট টার্নিটিনে সাবমিট করা হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন একাডেমিক জার্নাল, গবেষণাপত্র, বই, প্রকাশনা, ওয়েবসাইটসহ বিপুল অনলাইন ডাটাবেজের সঙ্গে তুলনা করে। ফলে বিদ্যমান তথ্যের সাদৃশ্য বা মিল নির্ভুলভাবে শনাক্ত করা যায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী তথা গবেষকদের মধ্যে মৌলিক গবেষণার চর্চা আরও জোরদার হবে। পাশাপাশি একাডেমিক সততাও নিশ্চিত করা সম্ভব হবে।