• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদকে শুভেচ্ছা জানালো মহানগর শ্রমিক অধিকার পরিষদ


প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন / ১১৪
খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদকে শুভেচ্ছা জানালো মহানগর শ্রমিক অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ ১ এপ্রিল ‎বুধবার ২০২৬ রাত ৮:৩০ মিনিটে, নবগঠিত মহানগর ছাত্র অধিকার পরিষদের কমিটির সকল নেতৃবৃন্দ কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শ্রমিক অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদের ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি মোঃ রুহুল আমিন।

মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি বক্তব্যে তিনি বলেন, ১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ “ছাত্র অধিকার পরিষদ” এবং পরবর্তী ২৪ এর জুলাই আন্দোলনের মাধ্যমে যে গণঅভ্যুত্থান হয়েছে তারও কারিগর এই ছাত্র অধিকার পরিষদ সুতরাং আমি বিশ্বাস করি আগামীতেও তারা জাতির প্রত্যাশা পূরণে কাজ করে যাবে।

এ সময় খুলনা মহানগর, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা রবিউল ইসলাম রবিন বলেন, দীর্ঘদিন থেকে মহানগর ছাত্রের কমিটি না থাকায় এই ইউনিটের সাধারণ কর্মীরা তাদের কার্যক্রম গুলো ঠিক ভাবে পরিচালনা করতে পারছিলোনা এখন কমিটি আসাতে খুলনা মহানগর কেন্দ্রিক কলেজ ক্যাম্পাস সহ বিভিন্ন এলাকা থেকে খুলনাতে পড়তে আশা সাধারণ ছাত্র-ছাত্রীদের সুবিধা অসুবিধা সহ তাদের বিপদ-আপদে তাদের পাশে দাঁড়াবে বলে আমি মনে করি এবং কমিটির দায়িত্বশীল সহ সকল সদস্যকে আমার ও আমার ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে শ্রমিকদের পক্ষ থেকে ছাত্র নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ্রমিক নেতা বিল্লাল হোসেন বাবু।

‎বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার ‎নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাব্বির রহমান শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ওমর ফারুক। সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলমগীর হোসেন মুন্না এবং সহ-সভাপতি হিসেবে এস. এম. ফারদিন আহমেদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাকিবুল ইসলাম ও মোঃ রাকিব হাসান দায়িত্ব পালন করবেন।

‎কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ. এম. তানিমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফা, মোঃ রবিউল ইসলাম রবি ও এস এম মেহেদী, সাংগঠনিক সম্পাদক জুবায়েত শেখ সম্রাট। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবু বকর সিদ্দিক (অভি), সালেহীন চৌধুরী সিফাত, ইব্রাহিম হাওলাদার ও আলামিন হোসেন।

‎দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আবির শেখ এবং উপ-দপ্তর সম্পাদক হিসেবে মোঃ মেহেদী হাসান দায়িত্ব পেয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ. এম. নাঈম এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। অর্থ সম্পাদক মোঃ মেহেদী তরফদার এবং সহ-অর্থ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

‎এছাড়া রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে মোছাঃ মৌসুমী খাতুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ রিফাত খাঁন এবং সহ-সম্পাদক হিসেবে নাইমুর রহমান দায়িত্ব পেয়েছেন