• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছা পৌরসভার বাজেট ঘোষণা 


প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন / ১২৭
খুলনার পাইকগাছা পৌরসভার বাজেট ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার (২৯জুন) সকালে পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক মাহেরা নাজনীন এ বাজেট পেশ করেন। বাজেটে ৪৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার, ৭৮২ দশমিক ১৮ টাকা আয় ও ৪৪ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৩৪১ দশমিক ৬৭ টাকা ব্যয় এবং ২৫ লাখ ৪৪১ দশমিক ৫১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় বিশেষ অতিথি ছিলেন, থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, ডাঃ ইব্রাহিম গাজী, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির।

এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, পৌর প্রকৌশলী মোঃ নুর আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান (জিয়া), ইউডিএ উত্তম কুমার ঘোষ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।