• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় ৯‌ মাস পর সাবেক ইউপি সদস্য স্বপন হত্যা মামলায় গ্রেফতার-২


প্রকাশের সময় : জুন ১৭, ২০২৫, ২:২৫ অপরাহ্ন / ১৯৮
খুলনার পাইকগাছায় ৯‌ মাস পর সাবেক ইউপি সদস্য স্বপন হত্যা মামলায় গ্রেফতার-২

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় দীর্ঘ ৯ মাস পর সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাস হত্যা মামলায় আইনশৃঙ্খলা বাহিনী দুই যুবককে গ্রেফতার করেছেন। রোববার দিবাগত রাতে থানার চলতি দায়িত্ব ওসি ( তদন্ত) ইদ্রিসুর রহমানের নেতৃত্বে উপজেলার দেলুটি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন স্থানীয় শাহাবুদ্দীন সরদারের ছেলে সিপার সরদার (৩৫) ও আব্দুল মোমিন গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৪)।

এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, থানার সেকেন্ড অফিসার এসআই বাবলা বলেন, গ্রেফতারকৃতদের সোমবার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট রাতে দেলুটির ইউনিয়নের সাবেক ইউপি সদস্য স্বপন কুমার বিশ্বাস (৬৪) কে হত্যা করে দুর্বৃত্তরা। পরেরদিন ভোরে দেলুটিস্থ তার বসতবাড়ি নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মেয়ে তমা বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন। যার নং-৭।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্ব ইদ্রিসুর রহমান জানান, সন্ধিগ্ধ দু’আসামীর জিজ্ঞেসাবাদ করতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।