

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে পানিতে ডুবে মো. রাফিজ খলিফা নামে ১ বছর ২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রোহান খলিফার ছেলে।
জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু রাফিজ বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন খোলা রান্না ঘরের পাশের পুকুর থেকে রাফিজকে উদ্ধার করে। উদ্ধারের পর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :