• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বগুড়ার দুপচাঁচিয়ায় ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন / ১৫৪
বগুড়ার দুপচাঁচিয়ায় ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক,বগুড়াঃ ঋণের চাপে বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (০৪ই জানুয়ারি) দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। গোপেন্দ্রনাথ শীল একই এলাকার মৃত-নরেন্দ্রনাথের ছেলে । গোপেন্দ্রনাথ শীলের পারিবারিক সূত্রে জানা যায় যে, বিভিন্ন এনজিওর থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পারায় সবার অগোচরে তার নিজ বাড়ির উঠানে আম গাছের সঙ্গে গায়ের চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে । দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে থানার এসআই আলেফ উদ্দিন সহ ফোর্সকে পাঠানো হয়েছে।নিহত ব্যক্তির সুরতহাল তৈরি করে আত্মীয়-স্বজনদের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন অফিসারদের সঙ্গে আলোচনা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।