• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

মাগুরায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আসক ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৪, ৯:০০ অপরাহ্ন / ১৫৩
মাগুরায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আসক ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি শরীফ আলিমুজ্জামান, সাধারণ সম্পাদক মো. রাজু আহম্মেদ, সহ-সভাপতি বাকী মিয়া, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন শাকিল, দপ্তর সম্পাদক মহসিন মোল্যা, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শারমিন প্রমুখ।

এ সময় মাগুরা জেলার সাথে একযোগে শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলায় র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়।