• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই এ্যাডভোকেট কাকলি মৃধা


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ১১:২১ অপরাহ্ন / ৮৯
গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই এ্যাডভোকেট কাকলি মৃধা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ ১,২ ও ৩ মহিলা সংরক্ষিত আসনের প্রাণের দাবি এ্যাডভোকেট কাকলি মৃধাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। গোপালগঞ্জের মানুষের আশা, আস্থা ও ভালোবাসার প্রতীক এ্যাডভোকেট কাকলি মৃধা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশ নিয়েছেন, কাজ করেছেন উন্নয়ন ও ন্যায়বিচারের পক্ষে। তাঁর নেতৃত্ব, সততা ও নিষ্ঠা গোপালগঞ্জবাসীর মনে একটি আলাদা জায়গা তৈরি করেছে। আজ সময় এসেছে এই যোগ্য নেতৃত্বকে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দেওয়ার। আমরা বিশ্বাস করি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তিনি গোপালগঞ্জ বাসীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই গোপালগঞ্জবাসীর একটাই প্রত্যাশা এ্যাডভোকেট কাকলি মৃধা যেন সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে নির্বাচিত হন এবং আমাদের প্রতিনিধিত্ব করেন।