• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ৮, ২০২৪, ৮:১৬ অপরাহ্ন / ৬৪
গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক ” গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহ- ২০২৪ উদযাপন উপলক্ষে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ শনিবার (৮ জুন) বিকাল ৩ টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র মোঃ আশ্রাফুল আলম শিমুল, উপজেলা সমাজ সেবা অফিসার মোশাররফ হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ খান।

এ সময় সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক বাদশা, মশিউর রহমান জনি, খালেদুজ্জামান, কাইয়ূম শরীফসহ পাইলট বালক উচ্চ বিদ্যালয় ও এস,জে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা সকলেই ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতামুলক আলোচনা করেন এবং কেউ যেন ভূমি সেবা থেকে বঞ্চিত না হন সেজন্য বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন বক্তারা।