• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৬, ৫:৩১ অপরাহ্ন / ৮৩
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের মিনি কনফারেন্স হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের‌ সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা রেফায়েত উল হাসান, বীর মুক্তিযোদ্ধা ফকরুদ্দিন, বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার, উপজেলা বিএনপির সদস্য মনজুরুল হক মৃধা, গোলাম মোস্তফা, ছাত্র দল সভাপতি মোজাফ্ফর হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ২৫শে মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া আরও উপস্থিত ছিলেন তথতথ্য অফিসার মনিকা বসু, ফায়ার সার্ভিস ইনচার্জ মুর্তজা ফকির, সাংবাদিক আব্দুস সালাম ও এম, এম, সাইফুর রহমান, বিএনপির শ্রমিক দলের সভাপতি শেখ আসলাম, ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্যা সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও অন্যান্যরা।