• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদকব্যবসায়ী গ্রেফতার


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:২১ অপরাহ্ন / ১৪৭
মাগুরার শ্রীপুরে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদকব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া এর তত্ত্বাবধানে শ্রীপুর থানার এসআই মোঃ সফিকুল আলম খাঁন সঙ্গীয় অফিসারএকটি টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ২৯ তারিখ রাত ৩.৩০ মিনিটে শ্রীপুর থানাধীন সাচিলাপুর গ্রামের সেলিম মন্ডল এর বাড়ীর সামনে ক্যানেলে কাঁচা রাস্তার উপর থেকে দারিয়াপুর ইউনিয়নের মৃত ইন্তাজ আলী বিশ্বাস এর ছেলে মোঃ লাভলু বিশ্বাস এর হইতে ১৩ পিছ ইয়াবা সহ তাকে গ্রেফতার করেন।

এ সংক্রান্তে মাগুরা শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন–এ মামলা রুজু করা হয়।