• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ১১:১৪ অপরাহ্ন / ৮৫
মাগুরার শ্রীপুরে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান মোল্লা, যুদ্ধকালীন কমান্ডার শফিউদ্দিন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি, শিক্ষা অফিসার আবদুর রশিদ, খামারপাড়া এসএআই আলিম মাদ্রাসায় অধ্যক্ষ মোঃ কাওসার আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেকসহ অন্যরা।

সভায় গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।