• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

পিরোজপুরের ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১


প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ১২:১৪ অপরাহ্ন / ১৩৯
পিরোজপুরের ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

ইমাম বিমানঃ পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলায় একজন আহত হয়েছে। ভান্ডারিয়া পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের গাজিপুর গ্রামে তালুকদার বাড়ীতে এ ঘটনা ঘটে।

গত ২০ মার্চ ২০২৬ইং তারিখে পূর্ব সত্রুতার জেরে তালুকদার বাড়ীর বাহাদুর তালুকদার কে কুপিয়ে জখম করেছে একই বাড়ীর লোকমান তালুকদার (৫৫) ও তার ছেলে সবুজ তালুকদার (৩০), মারুফ তালুকদার (২৩), ফয়সাল তালুকদার (২১), মেয়ে লিমা (২৬) মেয়ের জামাই লিটন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে নিলে বাহদুর তালুকদারের অবস্তা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

এ বিষয় বাহাদুর তালুকদার জানান, ২০মার্চ সকালে আমি ও রশিদ খন্দকার মিলে বাড়ী থেকে বাজারের উদ্দেশ্যে রওয়ানা হই। পথি মধ্যে বাড়ীর সামনে আগে থেকে ওত পেতে থাকা লোকমান তালুকদারের ছেলেরা আমাকে লক্ষ্য করে লাঠি দিয়ে বেধরক মারধর করে একই সাথে লোকমানের ছেলে মারুফের হাতে থাকা (দেশিয় অস্ত্র) দা দিয়ে আমার মাথায় কোপ দিলে আমি হাত দিয়ে মাথা রক্ষা করতে গেলে আমার হাতে কোপ লাগে। আমি মাটিতে শুয়ে পড়লে পুনরায় আমার পায়ে কোপ দেয়। আমার চিৎকারে আমার স্ত্রী দৌড়ে আসলে তাকেও লোকামানের ছেলে মেয়ে মিলে মারধর করে। বরিশাল থেকে উন্নত চিকিৎসা নিয়ে বর্তমানে ভান্ডারিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি।