• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

পাইকগাছায় বেতাঙ্গী নদীতে স্থাপিত অবৈধ নেট-পাটা অপসারণ


প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৬:১০ অপরাহ্ন / ৩৭
পাইকগাছায় বেতাঙ্গী নদীতে স্থাপিত অবৈধ নেট-পাটা অপসারণ

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বেতাঙ্গী নদীতে অবৈধভাবে স্থাপিত নেট-পাটা ও বাঁধ অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

৪ এপ্রিল (বুধবার) ভ্রাম্যমাণ আদালত ‎পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী।

এ সময় বেতাঙ্গী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মাছ ধরার জন্য পেতে রাখা বিপুল পরিমাণ নেট-পাটা জব্দ ও ধ্বংস করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদীর প্রবাহ রোধ করে এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত করে অবৈধভাবে নেট-পাটা স্থাপন করে আসছিল। জনস্বার্থে এবং নদীর স্বাভাবিক গতিপথ সচল রাখতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী জানান, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ভাবেই নদী দখল বা অবৈধ জাল ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংস করতে দেওয়া হবে না।

এদিকে ‎স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নদী দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকির দাবিও জানান।