• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি বাস কাউন্টারকে অর্থ জরিমানা


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন / ১৭২
গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি বাস কাউন্টারকে অর্থ জরিমানা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে আজ সোমবার (২৩ মার্চ) সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাবলী শবনম কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং অতিরিক্ত ভাড়া না নেওয়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে দুইটি পরিবহন কাউন্টারে দৃশ্যমান স্থানে নির্ধারিত ভাড়ার চার্ট (তালিকা) প্রদর্শন না করায় সড়ক পরিবহন আইন – ২০১৮ -এর অধীনে জরিমানা আদায় করা হয়।

এছাড়াও সদর উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধির গুজব প্রতিরোধে একাধিক পেট্রোল পাম্প ও তেলের দোকানে অভিযান পরিচালনা করা হয়।