• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

খুলনার দাকোপে বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা : আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৩, ১:৪৪ অপরাহ্ন / ২০২
খুলনার দাকোপে বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা : আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

পিংকি জাহানারা, খুলনা অফিসঃ খুলনার দাকোপ থানাধীন পার্শ্ববর্তী এলাকায় গত ২০মে,২০২৩ তারিখে বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা চিরঞ্জীব রায় এবং মুক্তিযোদ্ধা মৃতঃ অনিল কৃষ্ণ রায়ের বড় সন্তানকে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী এবং পরিতোষ রায়ের দুই ছেলে শুভ্রনীল রায় (২২) ও স্বপ্নীল রায়( ২৭), নির্মমভাবে পিটিয়ে আহত করে এবং গত ২৫ মে, ২০২৩ তারিখে আঘাতের চিহ্ন গুরুতর থাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা চিরঞ্জীব রায় মারা যান। উক্ত ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে আজ (৪ জুন, ২০২৩ তারিখ) বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মুক্তিযোদ্ধা চিরঞ্জীব রায়ের কন্যা প্রতিক্ষা রায়।

উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করাকালীন তিনি জানান,এই মর্মান্তিক হত্যা কান্ডের পর অনেক বাধা উপেক্ষা করে গত ২৯ মে, ২০২৩ তারিখ দাকোপ থানায় তিনি বাদি হয়ে মামলা (নং-২২) দায়ের করেন। কিন্তু মামলা দায়ের করার সময় আসামির পরিবারের চাপে, যারা হত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের নাম, এজাহারে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি এবং তাদের অর্থনৈতিক প্রভাবের কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। গত ২৯মে, ২০২৩ তারিখ থেকে আজ অবধি প্রশাসনের পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তার না করা এবং অত্যন্ত সুচারুভাবে এড়িয়ে যাওয়ার অপপ্রচেষ্টা আমাদের আশাহত করেছে।

আসামিদের মাসি খুলনা জজকোর্টের আইনজীবি লাকি রায় ও খুলনার সেন্ট জেভিয়ার্স স্কুলের শিক্ষক প্রজ্ঞা রায়, আসামিদের মামা কোল মাইন প্রজেক্ট, হোসাফ ইন্টারন্যাশনালের ডেপুটি জেনারেল ম্যানেজার অনুপ কুমার এবং খুলনার আহসান উল্লাহ কলেজের প্রভাষক সুবীর কুমার রায় তাদের ক্ষমতার অপব্যবহার এবং অর্থের দৌরত্বে আসামিদের গ্রেপ্তার না করাসহ আইনি প্রক্রিয়া বাধাগ্রস্থ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।আসামি দ্বয়ের পিতা পরিতোষ রায়ের প্রত্যক্ষ মদদে এবং আইনজীবি লাকি রায়ের পরোক্ষ প্ররোচনায় আসামিরা এই মর্মান্তিক হত্যা কান্ড ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন। উক্ত হত্যাকান্ডের অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার এবং উপযুক্ত বিচারের দাবি জানান নিহত মুক্তিযোদ্ধা চিরঞ্জীব রায়ের কন্যা প্রতিক্ষা রায়।