

এম রোমানিয়া, খুলনাঃ খুলনায় আজ মঙ্গলবার রাজধানী টেলিভিশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। নগরীর ২৬নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজধানী টেলিভিশন খুলনা ব্যুরো প্রধান মোঃ এম রোমানিয়া। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাসাস সদস্য–সচিব কাজী আব্দুল জলিল, সোনাডাঙ্গা থানা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদিকা মুন্নি জামান, মনোয়ারা সুলতানা কাকলি,২৬নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি, খুলনা কাজী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ সাচ্চু কাজী।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী ও অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কেক কেটে রাজধানী টেলিভিশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অল্প সময়ের মধ্যে রাজধানী টেলিভিশনের নিউজ জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা চাই দেশের গণমাধ্যম কর্মীরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবেন।
সম্মাননা প্রদানঃ রাজধানী টেলিভিশনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, রাজনীতি বিভাগে: মোঃ শফিকুল আলম তুহিন, সাধারণ সম্পাদক, খুলনা মহানগর বিএনপি, মোঃ আমির এজাজ খান, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, খুলনা-১ আসন। সাংবাদিকতা বিভাগেঃ মোঃ মিজানুর রহমান মিলটন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক খুলনা অঞ্চল, মোঃ রাশিদুল ইসলাম, ব্যুরো প্রধান, দৈনিক মানবজমিন, মোঃ আতিয়ার রহমান, ব্যুরো প্রধান, দৈনিক যায়যায়দিন (খুলনা)। ব্যবসা বিভাগেঃ মোঃ ফোরকান শিকদার, ঠিকাদার, কেসিসি খুলনা সামাজিক সেবা / বাল্যবিবাহ প্রতিরোধে: মোঃ হাবিবুল্লাহ সাচ্চু (কাজী), সাধারণ সম্পাদক, খুলনা মহানগর কাজী সমিতি। সম্মাননা প্রাপ্ত অতিথিরা রাজধানী টেলিভিশন পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর সফল আয়োজনের প্রশংসা করেন।
আপনার মতামত লিখুন :