এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে,এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার সুধীজন, শিক্ষক সহ সচেতন নাগরিকদের নিয়ে, মতবিনিময় সভা হয়।
সভায় উল্লেখ্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্য বিবাহ, যৌতুক, জুয়া,ও মাদক বিরোধী জনসচেতনতার সৃষ্টির লক্ষে মতবিনিময় সভায় আলোচনা করা হয়েছে। এছাড়াও বি পি উচ্চ বিদ্যালয়, থানা ও ভূমি অফিস পরিদর্শন করছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টার সময় মধ্যনগর বাজার বি পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়, (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহাবুদ্দিন শাহীন পিপিএম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এম এ মান্নান, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহিদ, হেফাজতে ইসলামীর সভাপতি মাওলানা আঃ কুদ্দুছ প্রমুখ।
পরিশেষে বি পি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেন,পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মধ্যনগর উপজেলার ভূমি কমিশনার পদায়ন করা হবে, এবং উপজেলার অবকাঠামো নির্মাণকাজের গুরুত্ব আরোপ করেন। অতঃপর শতবর্ষী পুকুরের অবৈধ দখল উচ্ছেদ করে পর্যটক নগরী করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।