এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম শাহাবুদ্দিন ফারুকী (রঙ্গু মিয়া)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ।
শাহাবুদ্দিন ফারুকী মধ্যনগর সদর ইউনিয়নের ফারুকনগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
চেয়ারম্যান থাকাকালে তিনি দল-মতনির্বিশেষে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ান। শিক্ষা ও সমাজ উন্নয়নেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
১৯৯৯ সালের ৬ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ ২৭ বছর পরও তাঁর কর্ম ও মানবিকতার স্মৃতি স্থানীয় মানুষের কাছে অমলিন হয়ে আছে।
তিনি মধ্যনগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম ফারুকী এবং দৈনিক আজকের পত্রিকার ধর্মপাশা-মধ্যনগর উপজেলা প্রতিনিধি
মো. আতিক ফারুকীর বাবা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।