নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা দখল করে রাতের আধাঁরে হঠাৎ একটি ঘর নির্মাণ করেছে স্হানীয় কিছু প্রভাবশালী নেতারা।যা নিয়ে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে সেই সাথে চলছে উত্তেজনা কারন দখলে থাকা মালিক ও একই দলের এবং রাতের আধারে এ জায়গা দখল করে দোকানঘর নির্মাণ যারা করেছে তারাও ঐ একই রাজনৈতিক দলভুক্ত তবে এলাকায় গ্রুপে বিভক্ত।
সকালে স্থানীয়রা বাজারে এসে দেখেন, আগের দিন যেখানে ফাঁকা জায়গা ছিল, সেখানে এখন একটি টিনের ঘর দাঁড়িয়ে আছে।
ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমিটি পানি উন্মন বোর্ডর খাসখতিযান ভুক্ত সরকারি জায়গা যা গত বছর পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ইজারা নিয়েছিলেন এলাকার কাজী আলম নামের এক ব্যক্তি। দীর্ঘ দিন জায়গাটি পরিত্যক্ত অবস্থায় থাকলেও গত দিবাগত গভীর রাতে একদল প্রভাবশালী নেতারা অত্যন্ত গোপনীয়তার সাথে নির্মাণ সামগ্রী নিয়ে এসে রাতারাতি সেখানে একটি টিনের দোকান ঘর তুলে ফেলে।
সকালে ব্যবসায়ীরা বাজারে এসে এই দৃশ্য দেখে অবাক। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কয়েক ঘণ্টার ব্যবধানে ভোরে সেখানে একটি সম্পূর্ণ স্থাপনা দাঁড়িয়ে থাকতে দেখে কেউ কেউ একে রসিকতা করে ‘অলৌকিক ঘটনা’ বললেও, সচেতন মহলের মতে এটি একটা পরিকল্পিত ভূমি দখলেরই একটি কুট কৌশলমাত্র।
ভুক্তভোগী কাজী আলমের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ করে বলেন,"স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ আমার অনুমতি ছাড়াই রাতারাতি সেখানে ঘর নির্মাণ করে জমিটি দখলে নিয়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।"
স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না থাকলে বাজারের শৃঙ্খলা ও সরকারি জমির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই সাথে বড় ধরনের সংঘর্ষও ঘটে যেতে পারে। সে কারনেই বিষয় টি নিরসনকল্পে এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছে