নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় সচেতনতামূলক র্যালী, আলোচনা সভা ও বাজারগুলোতে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
গত ৮ অক্টোবর মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর দিনে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসমীয়া আক্তার রোজী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফারদীন মনির অর্ণব, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মামুন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান মোল্লা, চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, উপজেলা যুব উন্নয়ন অফিসার রিয়াজ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, শ্রীপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শামীম উদ্দীন, সোনালী ব্যাংক শ্রীপুর শাখার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) রমেন্দ্রনাথ রায়, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক এবং দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক সেলিম রেজা, ছাত্রদলের সভাপতি মুন্সী ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব মো. হেমায়েত হোসেন, কৃষক দলের আহ্বায়ক রুমানুর রহমান বিপ্লব, সদস্য সচিব সুজন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমানের নেতৃত্বে উপজেলার গোয়ালদা গড়াই নদীর খেয়াঘাট, সাচিলাপুর বাজার, খামারপাড়া বাজারসহ বিভিন্ন মাছের বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে তদারকি এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
অভিযানকালে মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান মৎস্য ব্যবসায়ী, জেলে ও সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ না ধরার আহ্বান জানান।
ব্যানার ও লিফলেট সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ২৯ শে অক্টোবর পর্যন্ত রাত ১২ টা পর্যন্ত এই মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে উপজেলায় মোবাইল কোর্ট ও বিশেষ তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। মৎস্য বিভাগ জানায়, নির্ধারিত এই প্রজনন সময়ে মা ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশ রক্ষা করে ইলিশের উৎপাদন বৃদ্ধি করতেই নিয়মিত এই প্রচারণা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি নির্দেশ অমান্য করে কেউ প্রজনন মৌসুমে ইলিশ ধরা বা বিক্রির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উক্ত অভিযান ও প্রচারণাকালে স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।