নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর, মাগুরাঃ মাগুরা শ্রীপুর উপজেলা নাকোল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে মাদক প্রতিরোধ এবং শিক্ষা উন্নয়ন বিষয়ক র্যালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে মাঝাইল মান্দারতলা ঈদগাহ ময়দানে এবং পার্শ্ববর্তী এলাকায় লোকজন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে এলাকাবাসীসহ ছাত্র ও যুবসমাজ অংশগ্রহণ করেন। র্যালি শেষে নাকোল ফাঁড়ির ইনচার্জ আব্দুল মালেক মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে বলেন মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ ও যুব সমাজ একসাথে কাজ করতে হবে।আব্দুল মালেক আরো জানান আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে পারলেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।
নাকোল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাছিরুল খন্ডকারের দিক নির্দেশনায় মাদক প্রতিরোধ অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় নাকোল ইউনিয়ন বিএনপির সদস্য খলিলের সঞ্চালনায়। এছাড়া ওয়ার্ড বিএনপির নেতা শহিদ আরো অনেক নেতা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে সকলে "মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি" এই স্লোগানে একাত্মতা প্রকাশ করেন