জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন ও মুন্সি রেজাউল করিম,বীরমুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমির আবদুল আওয়াল, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মামুন খান, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি, শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ, ইউআরসি'র ইন্সটেক্টর সাবিনা ইয়াসমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়, সঠিকভাবে সার ব্যবস্থাপনা, মাদকসহ সার্বিক বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, নারীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ বৃক্ষরোপণ করেন।