নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও কল্যাণ কামনায় রহমান সিকদার জানালেন প্রীতি ও শুভেচ্ছা। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের প্রতি প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রহমান সিকদার।
বিদায় বেলায় তিনি দুর্গা মায়ের ভক্তদের প্রতি হৃদয় নিঃসৃত ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। একই সঙ্গে অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির বিজয়ের মধ্য দিয়ে একটি সুন্দর, সম্প্রীতিময় ও মানবিক সমাজ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন মুহূর্ত শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে যখন দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা, তখন আনন্দের সঙ্গে মিশে যায় বিষাদের অনুভূতি। ঢাকের বাদ্য স্তিমিত হয়, ধূপের ধোঁয়া মিলিয়ে যায় আকাশে, আর বিসর্জনের জলে ভেসে যায় মায়ের প্রতিমার পার্থিব রূপ। তবে ভক্তদের বিশ্বাস, দেবীর আশীর্বাদ, স্নেহ ও মমতা থেকে যায় হৃদয়ের গভীরে।
রহমান সিকদার শুভেচ্ছাবার্তায় তিনি বিদায়ের উপলক্ষে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে বলেন, বিদায়ের সুরে বিষাদের বাঁশি বাজলেও ভক্তদের মনে জেগে থাকে নতুন আশার আলো। সবার কণ্ঠে ধ্বনিত হয়—আসছে বছর আবার হবে, মা আসবেন আপন মহিমায়।
শারদীয় বিজয়ার এই শুভক্ষণে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন রহমান সিকদার । ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হোক এবং সবার জীবনে বয়ে আসুক মঙ্গল ও সমৃদ্ধি—এই প্রার্থনার মধ্য দিয়েই দেবী দুর্গার বিদায়বেলায় জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।