রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনার রূপসা উপজেলার দেবীপুর সুতালের বটতলা এলাকায় একটি রাইস মিলের নির্মাণাধীন দেয়াল ধসে খলিলুর রহমান খান নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।
নিহত খলিলুর রহমান খান সামন্তসেনা দারুছুন্নাৎ আলিয়া মাদ্রাসার নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাইস মিলটির নির্মাণাধীন দেয়াল ধসে পড়লে এর নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।