নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর পূর্ব গোড়ানে রাজউকের অনুমোদিত নকশা লঙ্ঘনের অভিযোগে নোটিশ করেছে রাজউক।
জানা যায়, অনুমোদিত নকশায় নির্ধারিত সীমা ও জায়গা ছাড়ার বিধান অনুসরণ না করায় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয় রাজউক। ভবনটি আগে একতলা পর্যায়ে থাকলেও বর্তমানে তা চারতলা পর্যন্ত নির্মাণ কাজ চলছিলো। যা বর্তমানে বন্ধ করা হয়েছে।
স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য ও অভিযোগ অনুযায়ী, ভবন নির্মাণে রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানো হয়েছে। বিশেষ করে নির্ধারিত জায়গা ছাড়ার বিধান এবং ক্যান্টিলিভার সম্প্রসারণের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠায় ওই ভবনের মালিককে নোটিশ করে রাজউক জোন-৬। ভবনটির নির্মাণ কাজে নকশা বহির্ভূত সম্প্রসারণের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পর কার্যকর ব্যাবস্থা গ্রহন করে রাজউক জোন-৬।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাজউক জোন-৬ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজউক সূত্রের তথ্য অনুসারে নির্মাণ কাজ বন্ধে ভবন মালিককে ১ম নোটিশ, কারণ দর্শানোর নোটিশ ও ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট ইউটিলিটি প্রভাইডর স্ব স্ব ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন না করায় ইমারত নির্মাণ আইন অনুসারে উচ্ছেদ প্রস্তাব অনুমোদনের অপেক্ষমান আছে। কর্তৃপক্ষ কর্তৃক উচ্ছেদ প্রস্তাব অনুমোদিত হলে সংশ্লিষ্ট ভবনের ব্যত্যয়কৃত অংশ অপসারণে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।