নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর বিভিন্ন ওলিতে গলিতে স্পা সেন্টারের আড়ালে চলছে রমরমা দেহব্যবসা, মাদক সেবন এমনকি নারী পাচারের মতো জঘন্য ঘটনা ঘটছে।
গুলশান-বনানীসহ অভিজাত এলাকায় বিলাস বহুল ভবনে নামিদামি প্রতিষ্ঠান গুলোয় কঠোর নিরাপত্তার আড়ালে স্পা সেন্টার গুলো চালাচ্ছে নিষিদ্ধ কার্যক্রম। বাহিরে থেকে বুঝার উপয় নেই ভিতরে কি চলছে এসব কর্মকাণ্ড নিয়ে উঠছে জনমনে নানা প্রশ্ন। কিছু কিছু স্পা, বিউটি পার্লার কিংবা ম্যাসাজ সেন্টারের অবৈধতা থাকায় পরেও কেউ কিছু বলতে সাহস পায় না।
সত্য কখনো লুকানো যায় না একসময় বেড়িয়ে আসে তেমনি এসব স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, মাদক সেবনসহ তরুণী দিয়ে ধনি ও ব্যবসায়ীদের মরণ ফাঁদও বলা যায়।
এসব তরণীদের ব্যবহার করে ব্ল্যাক মেইলের মাধ্যমে বড়ো অংকের টাকা আদায় থেকে শুরু করে বড়ো বড়ো ফাইল সই করা হয় বলে একাধিক সূত্রে জানা যায়।
ইদানীং রাজধানী ঢাকা শহরের আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মতো স্পা সেন্টার গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় দিনদিন এদের অপকর্ম বেড়েই চলছে।