নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) হিসেবে পদোন্নতি পেয়েছেন দেশের বিশিষ্ট স্থপতি ও নগর পরিকল্পনাবিদ নূর-ই-খোদা।
গত ২ সেপ্টেম্বর (বুধবার) রাজউকের পরিচালক (প্রশাসন) শীলাব্রত কর্মকার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি প্রদান করা হয়।
অফিস আদেশে জানানো হয়, নবনিযুক্ত পরিচালক নূর-ই-খোদা ৫ম গ্রেডের কর্মকর্তা হিসেবে পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) পদের যাবতীয় সুযোগ-সুবিধা ও সুযোগ-অধিকার ভোগ করবেন।
এই পদোন্নতির পূর্বে তিনি রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ হিসেবে অত্যন্ত নিষ্ঠা, সততা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। কর্মক্ষেত্রে তার পূর্বের ট্র্যাক রেকর্ড এবং যোগ্যতার মূল্যায়ন স্বরূপ কর্তৃপক্ষ তাকে এই নতুন দায়িত্বে ভূষিত করেছে।