জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ "মাদককে না বলুন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ সমাজ ও কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ফুটবল উপহার দেওয়া হয়েছে।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়নের কাজলী, কাবিলপুর ও হোগলডাঙ্গা যৌথ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এই ফুটবল তুলে দেওয়া হয়।
মাগুরা জেলা শ্রীপুর উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুক আহম্মেদ মাদ্রাসার শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ও মাদকমুক্ত সুস্থ জীবনধারায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেন।
ফুটবল বিতরণকালে মোঃ ফারুক আহম্মেদ বলেন, মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি শারীরিক সুস্থতা ও সুন্দর মানসিকতার জন্য ক্রীড়া চর্চা অত্যন্ত জরুরি। সমাজ থেকে মাদক দূর করতে এবং মাদকের বিরুদ্ধে সচেতনার বার্তা পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।
এ সময় মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপহার পৌঁছে দেওয়া এবং মাদকবিরোধী সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করায় চেয়ারম্যান পদপ্রার্থীকে ধন্যবাদ জানান স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ।