জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ “সেবার অগ্রযাত্রায় সাফল্যের ১৭ বছর” এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে পবিত্র হজ ও ওমরাহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘মোস্তফা কামাল হজ্ব গ্রুপ মাগুরা’ (সুবর্ণলতা এয়ার ট্রাভেলস)-এর নতুন শাখা শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সুপার মার্কেট (দ্বিতীয় তলা), মসজিদ সংলগ্ন, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
১ নভেম্বর রবিবার দুপুরে অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মাহাবুবু রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা ফখরুউদ্দিন মিজান, অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান মিজানসহ জেলার বিভিন্ন স্তরের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে হজ্ব ও ওমরাহ পালনকারী স্থানীয় ওলামায়ে কেরামগণ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র হজ ও ওমরাহ ইচ্ছুক মুসল্লিদের যাত্রা আরও সহজ, আরামদায়ক, নিরাপদ ও বরকতময় করে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
নতুন এই শাখা কার্যালয় থেকে নিয়মিত হজ ও ওমরাহর অগ্রিম বুকিং গ্রহণ করার পাশাপাশি হজের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রীও সরবরাহ করা হবে। এছাড়াও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতি মাসের শেষের দিকে ওমরাহ ফ্লাইট পরিচালনা করা হয়ে থাকে।
আলহাজ মাওলানা মোস্তফা কামালের (পরিচালক, হজ ও ওমরাহ) সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানটির সার্বিক সমৃদ্ধি, উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।