জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে কলম ও প্লাস্টিকের স্কেল তুলে দেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর।
এ সময় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খাঁন বলেন, ছাত্রদলের কাজই হলো শিক্ষার্থীদের পাশে থাকা। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে চাই এবং ভবিষ্যতে কলেজে আরও সহযোগিতামূলক কাজ করে যাব।
মেহেদী হাসান অন্তর পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল শুধু রাজনীতি নয়, মানবিক কাজেও বিশ্বাস করে। ভবিষ্যতেও আমরা সাধারণ ছাত্রদের পাশে থাকব।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সাবেক যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের জিল্লুর রহমান, ছাত্রদল নেতা আরিফুল, হৃদয়, রাফি, খন্দকার তালহা উদ্দিন সান, পারভেজ মোশাররফ প্রমুখ। ছাত্রদলের এই উদ্যোগকে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন