জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শ্রীপুরের যৌথ উদ্যোগে এ সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারদীন মুনীর অর্ণব।
উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা ফরিদুল ইসলাম, এফএ (এআই) সোহাগ আলম, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডারজ বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস,শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক আবু হাসান লিটন, জোয়ার্দার শফিউর রহমান, আবুল বাসার, লুৎফর রহমান বিশ্বাস, মাহবুবুল আলম, খামারি রথীন্দ্রনাথ রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।