মিশারুল ইসলাম মনির, খুলনাঃ গভীর রাতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম কে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখম তার সবকিছু ছিনিয়ে নেন ছিনতাইকারীরা।
৯ই অক্টোবর বৃহস্পতিবার রাত ২ টা ৪৫ মিনিটের
সময় খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে মেইন রাস্তার ওপর খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩) ওই সময় খুলনা জেলার রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান শেষে রিকশা যোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে ৩ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে তার কাছে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কব্জির উপরে কুপিয়ে জখম করে।
পরবর্তীতে খুলনা থানার অফিসার ইনচার্জ ও সোনাডাঙ্গা থানার মোবাইল গাড়ির সহায়তায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সিটি মেডিকেলে কিছুক্ষণ অবস্থান করার পরে ওইখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত ০৪ঃ১৫ ঘটিকায় সার্জারি ওয়ার্ডে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়।
তার হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরবর্তীতে পুলিশের সরকারি অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।