এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ "করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যে ফরিদপুরের চরভদ্রাসনে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় পালিত। আজ ৮ নভেম্বর ( রবিবার ) সকাল দশটায় উপজেলা চত্ত্বরে জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্র্যালী বের করা হয়। র্র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে উপজেলা কনফারেন্স হল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান এর সঞ্চালনা ও উপজেলা সমবায় কর্মকর্তা ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, গাজীর টেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, সাবেক সভাপতি বিএনপি শাহজাহান শিকদার, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা, যুব দলের সভাপতি মোজাফ্ফর হোসেন, সাংবাদিক মেজবাহ উদ্দিন, আব্দুস সালাম, চরভদ্রাসন উপজেলা বিআরডিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল শিকদার, চর হাজীগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি কবিরুল আলম, সমিতির সদস্য রাধা কান্ত বড়াই, ওয়াছেল মাষ্টার, সাইদুর রহমান, কাইয়ুম সহ প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এসআই গোলাম হোসেন, চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা, চরভদ্রাসন হাট বাজার বনিক সমিতির সভাপতি আলমগীর হোসেন মোল্যা ও রতন টিকাদার সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ।
বক্তারা সমবায় এমন একটি সংগঠিত অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, বিশ্বাস ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সদস্যরা নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন। ক্ষুদ্র সঞ্চয়কে পুঁজি করে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা, কৃষি ও উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, নারী ও যুবসমাজকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে সমবায় সমিতি কার্যকর ভূমিকা রাখতে পারে। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সমবায় খাত দেশের টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে।
বক্তারা আরও বলেন দিবসটি উদযাপনের মধ্য দিয়ে সমবায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। আলোচনা সভা শেষে তিনটি সফল সমিতির সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়।