নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন এবং জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি, বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শুভেচ্ছা জানিয়েছেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সুযোগ্য সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া।
একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শ্রদ্ধা ও শুভেচ্ছা বার্তা প্রদান করেন। বার্তায় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান, আপসহীন নেতৃত্ব ও আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া তাঁর বাণীতে আরও উল্লেখ করেন, সংকটময় মুহূর্তেও গণতন্ত্রের পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন অবস্থান এ দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই পবিত্র জন্মদিনে আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য একান্ত দোয়া প্রার্থনা করছি।