এম এ মান্নানঃ সুনামগঞ্জ জেলা গোয়েন্দার অভিযানে ভারত হইতে আনয়ন করা ৭০ হাজার শালকা বিড়ি জব্দসহ চোরাকারবারি গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) সকল ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া মোঃ আজিম উদ্দিন(২৩)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জানা যায় সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন উত্তর খুরমা ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের মোঃ ইয়াছিন মিয়ার ছেলে আজিম উদ্দিন এর বসতঘরের শয়ন কক্ষের পূর্ব পাশের রুম থেকে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার ওসির নির্দেশনায়, এসআই আব্দুর রহিম জিবান সঙ্গীয় টিমের এএসআই মোহাম্মদ রৌশন আলী, এএসআই মোঃ ইসমাইল হোসেন ও কনস্টেবল কাওছার আহমদ অন্তর সহ ছাতক থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১০টি প্যাকেটে মোট ৭০ হাজার শালকা বিড়ি জব্দ করা হয়। যার মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা।
এবিষয়ে পুলিশ কর্তৃক গৃহীত সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।