মো: আল-মাহফুজ শাওন, খুলনাঃ খুলনার গিলাতলা (শ্যামগঞ্জ) এলাকায় অবস্থিত ঐতিহাসিক ‘মসজিদ-এ নূর’-এ দেওয়াল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ধর্মীয় উপাসনালয়ও চোরের হাত থেকে নিরাপদ না থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঐতিহাসিক এই মসজিদে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চুরির ঘটনায় কী কী মালামাল খোয়া গেছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা বিস্তারিত জানা যায়নি।