খুলনা ব্যুরো প্রধান এম রোমানিয়াঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের বাৎসরিক পিকনিক ও আনন্দঘন অনুষ্ঠানে ২০২৬ সালে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত সাংবাদিকদের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে দৈনিক মুখপাত্র ও আজকের বাংলাদেশ 24.com-এর খুলনা প্রতিনিধি রাজিবুল ইসলাম রাজিবের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় সম্মাননা স্মারক প্রদান করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক বিমল সাহার পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। তাঁদের হাতে সদস্যপদ-সংক্রান্ত সনদপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
পরে বনভোজন উপলক্ষে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ-আড্ডায় মেতে ওঠেন সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।
দিনব্যাপী আয়োজনের শেষপর্বে মধ্যাহ্নভোজ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি নতুন সদস্যদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতেই এ আয়োজন করা হয়।