নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ এর খুলনা বিভাগীয় প্রধান মামুন রেজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ মে) রাত পৌনে ১০টায় নগরীর সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।