• ঢাকা
  • সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শ্রীপুরের মাজেদা ফিলিং স্টেশনে তেল বিতরণে অতিরিক্ত দাম নেওয়া ও ড্রামে তেল ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ কনস্টেবল নাজমুল


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন / ৫৫
শ্রীপুরের মাজেদা ফিলিং স্টেশনে তেল বিতরণে অতিরিক্ত দাম নেওয়া ও ড্রামে তেল ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ কনস্টেবল নাজমুল

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে মেসার্স মাজেদা ফিলিং স্টেশনে মোটর সাইকেল চালকদের তেল বিতরনের সময় বিভিন্ন অনিয়মের ভিডিও ধারণ করার সময় শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ মোল্লাকে অতর্কিত ভাবে হামলা করে মারধর ও মোবাইল ছিনিয়ে নেয় শ্রীপুর থানা পুলিশের কনস্টেবল নাজমুল।

১৬ এপ্রিল সকালে সরজমিনে তেল বিতরণ কার্যক্রমের সংবাদ সংগ্রহ করতে মেসার্স মাজেদা ফিলিং স্টেশন এ গেলে সেখানে বিভিন্ন অনিয়ম চোখে পড়ে।

এর মধ্যে তেলের অতিরিক্ত দাম নেওয়া ও ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ করতে মোবাইল বের করায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্বায়িত্বে থাকা পুলিশ সদস্য নাজমুল অতর্কিত ভাবে হামলা চালায়। প্রথম বার হামলা করে মারধর করে ঐ সাংবাদিক ছিনিয়ে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

পরে মোবাইল ফেরত চাইলে দ্বিতীয় দফায় সাংবাদিককে আবারো মারধর করে ঐ কনস্টেবল নাজমুল। এরপর তৃতীয় দফায় পাম্পে থাকা দুর্বৃত্তদেরকে সাংবাদিকের বিরুদ্ধে লেলিয়ে দেন কনস্টেবল নাজমুল।