• ঢাকা
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৩০ অপরাহ্ন / ৭৩৯
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান স্মরণে চরভদ্রাসন ইয়ং ক্লাবের আয়োজনে এবং সাবেক সদস্য সচিব বৃহ বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি মাদ্রিদ স্পেন ও সহ-সভাপতি স্পেন বিএনপি ইউনুছ আলী প্রামানিক এর সার্বিক সহযোগিতা ৮ দলিয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর ) বিকেল ৩.৩০ মিনিটে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল। বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী আমজাদ প্রামানিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ নিখিল রঞ্জন বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি অহিদুজ্জামান মোল্যা, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আব্দুল কুদ্দুস বাদশা, বিএনপির সাবেক উপজেলা সভাপতি শাহজাহান শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ওবাইদুল বারি দিপু খান, ক্রীড়া অনুরাগী ও চরভদ্রাসন বাজার বনিক সমিতির সভাপতি আলমগীর হোসেন মোল্ল্যা, রফিক, বাদশা বাছার, শংকর দা সহ প্রমুখ।খেলা পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন আবুল ওহাব মোল্যা, সেটু মাষ্টার, নিয়াজ, রাজু, সেলিম, শাহীন, ওবাইদুর, নুরু। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোকাবেলা করে ঢাকা ইউনাইটেড ফুটবল ক্লাব ঢাকা বনাম বিজেএম ( BJM ) গ্রুপ ফুটবল একাডেমী কুষ্টিয়া। উক্ত খেলায় বিজেএম ( BJM ) গ্রুপ ফুটবল একাডেমী কুষ্টিয়া ৪-১ গোলে ঢাকা ইউনাইটেড ফুটবল ক্লাব ঢাকা কে হারিয়ে জয় তুলে নেয়। বিজেএম ( BJM ) গ্রুপ ফুটবল একাডেমী কুষ্টিয়ার আব্দুল আলীম ২ গোল করার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ এ ভূষিত হন। উক্ত খেলাটি পরিচালনা (রেফারি)করেন ফাহিম আহমেদ, সহকারি রেফারির দায়িত্ব পালন করেন মিনার বিশ্বাস ও নাসির হোসেন। ধারাভাষ্যে ছিলেন মোজাফফর হোসেন মোল্ল্যা, নজরুল ইসলাম ও শেখ সাজ্জাদ হোসেন। নক আউট ভিত্তি প্রথম রাউন্ডে আরও ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ সেপ্টেম্বর ( রোজ শনিবার ) চর চাঁদপুর স্পোটিং ক্লাব সদরপুর বনাম চতর হারুন যুব সংঘ ফুটবল একাদশ ফরিদপুর। ১৬ সেপ্টেম্বর ( রোজ মঙ্গলবার ) খুলনা নৈহাটি ব্রাইট ফিউচার একাডেমি খুলনা বনাম কুঞ্জনগর বাজার যুব সংঘ স্পোর্টিং ক্লাব নগরকান্দা।২০ সেপ্টেম্বর ( রোজ শনিবার ) রাজবাড়ী সূর্য সেনা ক্লাব রাজবাড়ী বনাম প্রভাতী ফুটবল গ্রুপ চরভদ্রাসন ফরিদপুর।