

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের ১৮ নং কুশাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মরহুম তৈয়ব চৌধুরী চেয়ারম্যানের বাড়ীর পার্শ্বে প্রবাসী শোয়েবের বাড়ীতে গতকাল রাত আনুমানিক ২টার সময় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা করে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্নলংকার লুট করে নিয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানায়।
এদিকে ডাকাতি হওয়ার পর মুঠোফোনে তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান ছালেহউদ্দিন মানিককে অবগত করলে তিনি ঘটনাস্থলে এসে নীবিড় পর্যবেক্ষণ করেন ও আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করেন।
ডাকাতির সঙ্গে জড়িত কাউকে সন্দেহ হয় কিনা এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল জানান, ডাকাতরা যেভাবে নির্দিষ্ট উপায়ে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়েছে তাতে বুঝা যায় আশপাশের লিংক ছাড়া এ কাজ কখনও সম্ভবনা।
প্রসঙ্গত: এর আগেও আশপাশে প্রায় বাড়ীতে চুরি ও ডাকাতির ঘটনা একইভাবে সংগঠিত হয়েছে। অদ্যবধি আইনানুগ ব্যবস্হা না নেওয়ায় একের পর এক এই ধরনের ডাকাতি সংগঠিত হচ্ছে।
এ ব্যাপারে এলাকাবাসী প্রকৃত দোষীকে সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করছেন।
আপনার মতামত লিখুন :