• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ১, ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন / ১৪৯
রাজশাহীর চারঘাটে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদেশের মত চারঘাটে বীমা দিবস পালন করা হয়।

দিবসের কর্মসূচি মোতাবেক উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, একাডেমীক সুপার ভাইজার রাহেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, বীমা প্রতিনিধি বিরল কুমার সহ শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থী বৃন্দ।