• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাঁধা দেওয়ায় ইউপি সদস্য আটক


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ন / ১৫৩
রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাঁধা দেওয়ায় ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের প্রচারে বাঁধা দেওয়ায় জাকির হোসেন হিরু নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

বুধবার দুপুর আড়াইটার সময় স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের প্রচারে বাঁধা দেওয়ায় জাকির হোসেন হিরু।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনী প্রচারে বাঁধা দেওয়ার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠিয়ে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তাকে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।