• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ


প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ১০:২২ অপরাহ্ন / ১১১
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ মুকসুদপুরে প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকা পরিবারের পক্ষ থেকে ঈদ সমগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকালে পত্রিকার সম্পাদক শহিদুল ইসলামের গ্রামের বাড়িতে তিনি এ ঈদ সামগ্রী বিতরণ করেন।

ঈদ উপহারের মধ্যে ছিলো ২ কেজি পোলাওর চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি মুসুর ডাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই ও এক প্যাকেট গুঁড়ো দুধ।

এ সময় সম্পাদক শহিদুল ইসলামের নিকট আত্মীয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।