

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেলে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলার ৮ টি ইউনিয়নের ৮টি দল খেলায় অংশ নেয়। ফাইনাল খেলায় সব্দালপুর ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইবেকারে ৪-৩ গোলে গয়েশপুর ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী সকলের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণপূর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক ও উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজউদ্দিন, কমিটির সদস্য প্রাণি সম্পদ অফিসার মামুন খান, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মশিহুল আজম প্রমুখ।
আপনার মতামত লিখুন :